শুরু করা
অতি নিকট ভবিষ্যতে যার কম্পিউটার দক্ষতা এবং ইংরেজি দক্ষতা না থাকবে তার নিজেকে প্রতিবন্ধী মনে হবে তাই সময়ের প্রয়োজনে আমার এই ছোট চেষ্টা | আমি যত টাকার মালিকই হইনা কেন পাঁচ তালা একটি বাড়ি করার সময় কখনই পঞ্চম তালা থেকে শুরু করতে পারবনা| অর্থাত আমাকে অবশ্যই foundation থেকে শুরু করতে হবে | আমাদের দেশে ইংরেজি শেখার foundation খুব দুর্বল |আমরা যদি foundation মজবুত করতে পারি তাহলে আমাদের ইংরেজি দক্ষতা বাড়বে | আমি এখানে foundation মজবুত করার চেষ্টা করব | সারা পৃথিবীতে যত লোক ইংরেজি তে কথা বলে তার তিন ভাগের এক ভাগ লোকের মাতৃ ভাষা ইংরেজি |সংখা টা সম্বভত আরো কম হবে |তাই তাদের মত বলার দরকার নাই | আমরা আমাদের মত করে বলব | Indian রা যেমন ইংরেজিটা নিজেদের মত করে নিয়েছে |তবে বলার ধরন ঠিক রাখতে হবে কারণ পৃথিবীতে সব কিছু লিখে প্রকাশ করা যায় না | উদাহরন দিলে ব্যাপার স্পষ্ট হবে, নিচের Sentence গুলো খেয়াল করুন লেখায় কোনো পার্থক্য নাই
1) Robin phoned me yesterday.
2) Robin phoned me yesterday.
3) Robin phoned me yesterday.
4) Robin phoned me yesterday.
এবার underline করা word গুলো অন্য word গুলোর চেয়ে একটু জোরে loudly বলুন নিজেই তফাত টা বুঝতে পারবেন