Verb পরিচিতি
আমার এই লেখা পড়ে যদি কেও সামান্যতম উপকৃত হয় তবেই আমার চেষ্টা সার্থক হবে |এখানে শিখে কেউ ইংরেজির সাহিত্যিক হতে পারবে না | তবে দৈনন্দিন জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই শিকতে পারবে || আমরা সারা দিন সাধারণত এক জন অপরজনকে প্রশ্ন করি এবং উত্তর দেই | এবং আমরা সারাদিন সাধারণত তিন ধরনের কথা বলি ---
1) আমি কিছু হই
2) আমার কিছু আছে
এবং
3) আমি কিছু করি
আমরা সারাদিন সাধারণত এই তিন ধরনের কথা ছাড়া কোনো কথা বলি না
অর্থাত Subject নিজে কিছু হয় , Subject এর কিছু আছে এবং Subject কিছু করে
এখন আমরা শিখব আমি কিছু হই
Subject নিজেই যখন কিছু হয়, অতীতে ছিল, ভবিষতে হবে তখন verb to be হয় | অর্থাত হওয়া বুঝায় Present Tense- Be Verb, Am/ Is /Are
Am
I এর সাথে
Is
He/Sheঅথবা একজনের নাম এর সাথে
Are
বাকি সব subject এর সাথে
1) কামাল কারমাইকেল কলেজের ছাত্র
Kamal is a student of Carmichael college.
প্রশ্ন করার সময় verb কে Subject এর সামনে বসাতে হবে
2) Is kamal a student of Carmichael college?
বলার সময় বলার ধরন ঠিক রাখতে হবে , অর্থাথ underline দেয়া word গুলো loudlyপড়তে হবে |
3) Kamal is not a student of Carmichael college.
4) Is Kamal not a student of Carmichael college?
বলার সময় বলার ধরন ঠিক রাখতে হবে , অর্থাথ underline দেয়া word গুলো loudlyপড়তে হবে |
অনুরূপভাবে
Past tense------ be verb
Was
I, He , She অথবা একজনের নাম এর সাথে
Were
বাকি সব subject এর সাথে
1)Kamal was a student of Dhaka college.
2)Was Kamal a student of Dhaka college. ?
3)Kamal was not a student of Dhaka college.
4)Was Kamal not a student of Dhaka college.?
Future Tense -- be verb
Shall be বসে
I , We এর সাথে
Will be
বাকি সব subject এর সাথে
1) Kamal will be a doctor.
Question করার সময় যে verb গুলোর দুইটি অঙ্গস তার অর্ধেক Subject এর আগে এবং বাকি অর্ধেক Subject পরে বসে |
2) Will Kamal be a doctor?
Negative করার সময় যে verb গুলোর দুইটি অঙ্গস তার মাঝে not বসে |
3) Kamal will not be a doctor.
4) Will Kamal not be a doctor?
মূলত এটা BE Verb এর ই একটা অংশ
যখন কোনো স্থানে কোনো কিসু আছে , ছিল বা হবে তখন There দিয়ে Sentence শুরু করতে হয় | এই There এর কোনো অর্থ নাই | একে Introductory There বলে |
যেমন:
এই গ্রামে একটি স্কুল আছে
1)There is a school in this village .
2) Is there a school in this village ?
3) There is not a school in this village .
4) Is there is not a school in this village .?
এখানে একটি দোকান ছিল
1)There was a shop here .
2) Was there a shop here ?
3)There was not a shop here .
4)Was there a shop here ?
এখানে একটি জনসভা হবে
1) There will be a meeting here.
2 )Will there be a meeting here?
3) There will not be a meeting here.
4) Will there not be a meeting here?
এগুলো মডেল Sentence, এরূপ Sentence নিজে নিজে চর্চা করতে হবে |
**** কিছু কিছু সময় There এর সাথে do verb বেবহার হয় তা আমরা পরে শিখব |
Have Verb = Subject এর কিছু আছে বুঝায় |
Subject এর অধীনে যখন কোনো কিছু আছে, অতীতে ছিল, ভবিষতে হবে অর্থাত মালিকানা বুঝায় তখন Have verb হয় |
Present tense এ Have Verb
Have // Has
বাকি সব subject এর সাথে // He/She অথবা একজনের নাম এর সাথে
যেমন
Kamal has a cow.
Has Kamal a cow?
Kamal has not a cow. or Kamal has no cow.
Has Kamal not a cow? or Has kamal no cow?
Past tense এ Have Verb
Had
সব Subject এর সাথেবসে
Kamal had a cow.
Had Kamal a cow?
Kamal had not a cow. or Kamal had no cow.
Had Kamal not a cow? or Had Kamal no cow?
বলার ধরন ঠিক রাখার জন্য under line গুলো loudly পড়তে হবে |
Future tense এ Have Verb
shall have // will have
I, We // বাকি সব subject এর সাথে
Kamal will have a new shirt
Will Kamal have a new shirt? Question করার সময় যে verb গুলোর দুইটি অঙ্গস তার অর্ধেক Subject এর আগে এবং বাকি অংশ subject এর পরে বসে
Kamal will not have a new shirt. Negative করার সময় যে verb গুলোর দুইটি অঙ্গস তার মাঝে not বসে |
Will Kamal not have a new shirt?
এগুলো মডেল Sentence, এরূপ Sentence নিজে নিজে চর্চা করতে হবে |
Do Verb
Subject কিছু করা বুঝায় hhh
Present Tense এ Do Verb
Do / Does
বাকি সব subject এর সাথে He/She অথবা একজনের নাম এর সাথে
যেমন
* Kamal does play football
Kamal plays football .
Does Kamal play football?
Kamal does not play football.
Does Kamal not play football?
Note: Do verb এর ইংরেজি করার সময় subject এর পরে যে কাজ টা করা বুঝায় তার ইংরেজি বসে এখানে খেলার ইংরেজি Play বসেছে | এবং যদি Subject, He/She অথবা একজনের নাম হয় তবে verb এর শেষে s বা
es যোগ করতে হবে |
* Sentence টাও সঠিক তবে এটা দিয়ে জোর দেয়া বুঝায় |
Past Tense এ Do Verb
Did সব subject এর সাথে বসে
*Kamal did play football.
1. Kamal Played footbal.
2. Did Kamal play football?
3. Kamal did not play football.
4. Did Kamal not play football?
অতীত কালে Subject কোনো কিছু করে ছিল এরূপ বুঝালে Do Verb হয় এবং যে কাজ টা করা বুঝায় তার Past form বসে ,এবং প্রশ্ন করার সময়
Did,না বোধক করার সময় Did not বসে.
* Sentence টাও সঠিক তবে এটা দিয়ে জোর দেয়া বুঝায় |
Future Tense -- Do verb
shall // will
I, We বাকি সব subject এর সাথে
1. Kamal will play football.
2. Will Kamal play football?
3. Kamal will not play football.
4. Will Kamal not play football?
Lesson 2
No comments:
Post a Comment